Hi

১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতাধিক নেতাকর্মী বিএনপিতে

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারীরা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে, তাই তারা পরিবর্তনের রাজনীতিতে শরিক হতে বিএনপিকে বেছে নিয়েছেন। নেতাকর্মীদের এই গণযোগদানকে স্থানীয় নেতারা আগামী নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক বার্তা বলে উল্লেখ করেন।

জনপ্রিয়

ফুটবলে রাজনীতি টেনে আনা ঠিক নয়: ফকল্যান্ড ইস্যুতে ফের মেসিদের তুলোধুনো প্রেসিডেন্ট মিলেই

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শতাধিক নেতাকর্মী বিএনপিতে

আপডেট : ১০:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫