Hi

০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোঃ বশির উদ্দিন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত

  • মোঃ রবিন
  • আপডেট : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৬৪ জন দেখেছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তরুণ ও সক্রিয় সংগঠক মোঃ বশির উদ্দিনকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আজ সোমবার (১০ই নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, “দলীয় নেতৃত্বের পর্যালোচনায় মোঃ বশির উদ্দিনকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তাঁরা নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মোঃ বশির উদ্দিনের প্রতি আস্থা প্রকাশ করে আশা ব্যক্ত করেন যে, তিনি তাঁর নতুন দায়িত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মোঃ বশির উদ্দিনের এই নতুন দায়িত্ব প্রাপ্তি পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্দীপনা আনবে এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা।

জনপ্রিয়

খাবারের সঠিক সময় ও হজম প্রক্রিয়া: কোন খাবার হজম হতে কতক্ষণ সময় লাগে?

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মোঃ বশির উদ্দিন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত

আপডেট : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫