Hi

০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল করেছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বললেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর না চাপিয়ে, ভুলের কাফফারা দিন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি ও দলিল নয়। অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে-এ কথা আমরা আগেই জানিয়েছি। এনসিপির আপসহীন অবস্থানের ধারাবাহিকতায় গতকাল জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। আমরা মনে করি, আইনি ভিত্তি নিশ্চিত করতেই এসব সুপারিশ এসেছে। পাশাপাশি কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।”

কমিশন দুই ধরনের সংস্কারের জন্য দুটি স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা জমা দিয়েছে। সংবিধান-বহির্ভূত সংস্কারসমূহের ক্ষেত্রে প্রজ্ঞাপন ও খসড়া কমিশনের সুপারিশ সরকারকেই বাস্তবায়ন করতে হবে। ‘কালবিলম্ব না করে এসব সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে-দাবি করেন তিনি।

এনসিপি নেতা জানান, কমিশনের দেওয়া ৪৮টি সংস্কার প্রস্তাব সংবিধান সংশ্লিষ্ট। এসব প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে দুটি পৃথক খসড়া সুপারিশ করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের সুপারিশের প্রস্তাব-১ বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এনসিপির এ নেতা বলেন, সংবিধান সংশোধন বিল আইন আকারে কার্যকর করে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরিতে এটি অত্যাবশ্যকীয় সুপারিশ। তাই প্রস্তাব-২ নয়, সরকারকে প্রস্তাব-১কেই বাস্তবায়ন রূপরেখা হিসেবে গ্রহণ করতে হবে।

প্রস্তাব-১-এ কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এগুলো নিরসন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫ এর প্রথম ঘোষণাটি গ্রহণের মাধ্যমে সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে।

তিনি জানান, সরকার যদি আইনি ভিত্তিসম্পন্ন এই খসড়া আদেশ অনুমোদন করে, তবে সনদ স্বাক্ষর বিষয়ে অগ্রগতি সম্ভব।

জনপ্রিয়

জীবনযাত্রার মান সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য: মধ্যপ্রাচ্যে প্রথম, বিশ্বে চতুর্থ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভুল করেছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ১০:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫