Hi

০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লুটপাটে স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা কেবল শহরের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে গ্রামপর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।

এর আগে তিনি কসবা ও আখাউড়া উপজেলায় রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে আয়োজিত ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। আরডিএফ-এর এই মোবাইল হাসপাতালের মাধ্যমে সাধারণ চিকিৎসা, মা ও শিশুস্বাস্থ্য সেবা, দন্তসেবা এবং ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত চার, আহত অন্তত ১৮

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

লুটপাটে স্বাস্থ্য খাত ধ্বংস হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

আপডেট : ১২:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬