Hi

০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ফিরে আসবে: সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ভেঙে গেলে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “এই জাতীয় ঐক্যই হবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে এক থাকতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, “জাতীয় ঐক্যের এই মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে— ফ্যাসিবাদের কোনো রূপ যেন আর ফিরে না আসে।

‘জুলাই সনদ’-এর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, “এ সনদ জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল। এর বাস্তবায়নের সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ।” তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে সংসদ বাধ্য থাকে, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন বা সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না গিয়ে দেশের নেতৃত্বকে নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে হবে। আমাদের অর্জিত সাফল্য এমনভাবে রক্ষা করতে হবে, যাতে আগামী দশ বা পনেরো বছর পর কেউ এ প্রক্রিয়াকে অবৈধ বলে প্রশ্ন তুলতে না পারে, বলেন সালাহউদ্দিন।

নতুন রাজনৈতিক দল এনসিপির বক্তব্যের দিকেও ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, “তাদের অনেক বক্তব্য আমরা সমর্থন করি। কিন্তু সেইসব বক্তব্য বাস্তবতার নিরিখে দিতে হবে। এমন কোনো প্রস্তাব দেওয়া উচিত নয়, যা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হয়।

জনপ্রিয়

২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও শ্রেণিবিন্যাস চালু করল সৌদি আরব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফ্যাসিবাদ ফিরে আসবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১১:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫