Hi

০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর অভিযোগ কাদেরের, যা বললেন সাদিক কায়েম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচাতে সহায়তা করার অভিযোগ উঠেছে। গত রাত ৯টার দিকে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের। যদিও পরবর্তীতে এসব অভিযোগের জবাব দিয়েছেন সাদিক কায়েম।

রোববার দিবাগত রাত ১২টা ৫৫ ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক দাবি করেন, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্টও দেন তিনি। সাদিক কায়েমের পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

১. বিপ্লবের পর দুইটি কনসার্ন ছিল। প্রথমটি ছিল অপরাধের বিচার। দ্বিতীয়টি ছিল বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তির হয়রানি না হওয়া। সে সময় অনেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে, তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো ফৌজদারি অপরাধ করেননি এবং ব্যক্তিগত আক্রোশবশত মামলায় তাদের নাম যুক্ত করা হচ্ছে।

স্বাভাবিকভাবেই গণহারে মামলার আশঙ্কা থাকলে কে অপরাধী আর কে নিরপরাধ—তা যাচাই করার জন্য আন্দোলনে সক্রিয় নানা স্টেকহোল্ডারের কাছে তথ্যগুলো ফরওয়ার্ড করে পারস্পরিক ফিডব্যাকের ভিত্তিতে ভেরিফাই করাটা জরুরি ছিল। তাই বেশ কয়েকটি কনসার্ন বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আমি এনসিপি নেতা ও সংস্কার কমিশনের এক সদস্য আরমান হোসেন এবং মাহিনকে ফরওয়ার্ড করি অধিকতর তদন্তের জন্য।

তাদেরকে বলেছি, এমন একটি দাবি এসেছে যে তারা হামলায় যুক্ত ছিলেন না—এই দাবিটি খতিয়ে দেখতে, যাতে অসচেতনতা বশত নিরপরাধ কেউ ভিকটিম না হন।

২. এনসিপি থেকে শুরু করে সব দলের নেতারাই সেসময় এরকম বিভিন্ন সুপারিশ পেয়েছেন এবং নিজেদের মধ্যে চালাচালি করেছেন ভেরিফাই করার জন্য।

আব্দুল কাদের নিজেই উল্লেখ করেছেন, মামলার তালিকাগুলো আমরা পারস্পরিক আলোচনা করে প্রস্তুত করেছি। এখন, নিজেদের মধ্যে কথা না বললে কীভাবে জানব—আসলে কেউ অপরাধী, নাকি তাকে হয়রানি করা হচ্ছে?

৩. স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে, তারা কেউই শিবিরের কেউ না। ৫ আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা।

ট্যাগ :
জনপ্রিয়

নরওয়ে ট্র্যাজেডি ভুলে কার্লো আনচেলত্তির মাস্টারপ্ল্যান: নতুন প্রজম্মের ব্রাজিল দল গড়ার ঘোষণা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচানোর অভিযোগ কাদেরের, যা বললেন সাদিক কায়েম

আপডেট : ০১:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫