Hi

০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ৯ স্পটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে ডিএমপি সদর দপ্তর।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

নিষিদ্ধ ঘোষিত স্থানসমূহের তালিকায় রয়েছে:

১. প্রধান বিচারপতির সরকারি বাসভবন

২. বিচারপতি ভবন

৩. জাজেস কমপ্লেক্স

৪. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট

৫. মাজার গেট

৬. জামে মসজিদ গেট

৭. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর প্রবেশ গেট

৮. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর প্রবেশ গেট

৯. বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি এবং চলমান নানা কর্মসূচির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে জনগণের চলাচল নির্বিঘ্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে এ বিষয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

রাষ্ট্রপতির মেয়াদকালে সুরক্ষার সুযোগ থাকলেও আগে-পরের অনিয়মে নেওয়া যাবে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজধানীর ৯ স্পটে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

আপডেট : ১২:৪৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫