Hi

০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক ভারসম্যহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে হানিফ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ২৭৬ জন দেখেছে

ডেস্ক সংবাদ : পিরোজপুরের নাজিরপুরে আওয়ামীলীগের হামলায় ১০ বছর ধরে মানসিক ভারসম্যহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন মো. হানিফ শেখ (৩৫) নামের এক স্বেচ্ছা সেবক দল নেতা। ঘটনাটি  উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে ও ওই ইউনিয়নের কলাতলা ওয়ার্ড স্বেচ্ছা সেবকদলের সভাপতি ছিলেন।

মানসিক ভারসম্যহীন ভুক্তভোগী হানিফ শেখের ছোট ভাই উপজেলা কৃষক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মো. আনিচ শেখ বলেন, তার বড় ভাই হানিফ গত ২০১৪ সালের ৬ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে খুলনা যাচ্ছিলেন। এ সময় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠীর কুদিরবাড়ি বাজার সংলগ্ন স্থান থেকে আওয়ামীলীগের কিছু লোকজন তাকে আটকে বেধম  মারধর করে। পরে তারা উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি (তখন সাধারন সম্পাদক) মো. মোশারেফ হোসেন খানের নির্দেশে দলীয় অফিসে এনে সেখানে ওই নেতা ও থানা পলিশের সামনে বসে   বেঁধে রেখে মারধর করে। তখন হামলায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেও পরে তাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেয়া হয়। 

এ ঘটনায় তিনি ৬ মাস কারা ভোগের পর জামিনে মুক্ত হন। সে থেকেই ভাই মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন। তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে তার শিকল খুলে  দেয়া হয়। তিনি আরো বলেন, তার ভাইয়ের উপর হামলার একই দিন রাতে তার বাড়ি সহ পরের দিন স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ৬টি বড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট করে আওয়ামী সন্ত্রাসীরা। আর্থিক অভাব অনটন ও চিকিৎসার অভাবে অত্যান্ত মানবেতর জীবন যাপন করেছেন তার ভাই। এমন কি এর আগে তার বড় ভাই হানিফ শেখের নামে ৫টি এবং তাকে ৮টি মিথ্যা ও গায়েবী মামলার আসামী করা হয়। মামলা ও ঘর পুড়িয়ে দেওয়ায় ওই পরিবার সহ স্থানীয়রা আর্থিকভাবে পুরো নি:স্ব হয়ে যান। 

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচীব মো. রিয়াজ ফরায়েজী বলেন, বিএনপি করার অপরাধে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে মানসিক ভারসম্যহীন ও মানবেতর জীবন যাপন করছেন হানিফ শেখ।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, গত ২০১৪ সালের ৭ আক্টোবর কোন কারন ছাড়াই আওয়ামীলীগের সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে হামলা চালায়। সেখানের বিভিন্ন বিএনপির নেতা-কর্মীদের ঘর-বাড়িতে লুট-পাট করে ও দোকান সহ ৬টি বসত ঘর পুড়িয়ে দেয়া হয়। এর আগের দিন ওই এলাকার স্বেচ্ছা সেবকদলের নেতা হানিফ শেখকে ধরে কয়েক দফা মারপিট করে পুলিশে দেয়। সে থেকেই ওই হানিফ মানসিক ভারসম্যহীন হয়ে মানবেতর জীব যাপন করছেন। তখন থানা পুলিশ কোন মামলাও নেয় নি। এমন হামলার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবী তার।

ট্যাগ :

বাংলাদেশে পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মানসিক ভারসম্যহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে হানিফ

আপডেট : ১২:২২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫