Hi

০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বজ্রপাতের বিকট শব্দে ১৮ শিক্ষার্থী অসুস্থ

গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সোমবার (৫ অক্টোবর) বজ্রপাতের জেরে পৃথক দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপাসিয়ার সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতের তীব্র শব্দে অন্তত ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া বড়চালা এলাকায় বজ্রপাতে একটি আকাশি গাছ পুরোপুরি চৌচির হয়ে গেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে কাপাসিয়া উপজেলার সিংগুয়া উচ্চ বিদ্যালয়ে এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া বড়চালা এলাকায় এসব ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সোমবার দুপুর ২টার দিকে বৃষ্টিপাতের সময় বিদ্যালয়ের নিচতলার শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে নিচতলায় থাকা ১৮ জন ছাত্রী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিক্ষক, কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের অটোরিকশায় করে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে বৃষ্টি কমলে ঘটনাটি দেখতে সেখানে স্থানীয় ও উৎসুক মানুষের ভিড় জমে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, দুপুরে ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন যে, তারা বর্তমানে শঙ্কামুক্ত এবং মূলত বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হওয়ার কারণেই তারা অসুস্থ বোধ করছিল।

অন্যদিকে, একই দিনে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া বড়চালা এলাকায় মতিন নামের এক ব্যক্তির মালিকানাধীন বাগানে বজ্রপাত ঘটে। বাগান মালিক জানান, দুপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বাজ পড়লে বাগানের একটি বড় আকাশি গাছ ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বজ্রপাতের সেই শব্দে আশপাশের এলাকা থেকে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভাগ্যক্রমে ওই এলাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গাজীপুরে বজ্রপাতের বিকট শব্দে ১৮ শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ০৭:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬