আপডেট :
০৩:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৪
জন দেখেছে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল নিজের দপ্তরের সার্বিক কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রের স্বার্থ ও আইনি অধিকার নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রের আইনগত স্বার্থ সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে এ সময় তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।দেশের গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অ্যাটর্নি জেনারেল নিজের দপ্তরের সার্বিক কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রের স্বার্থ ও আইনি অধিকার নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রের আইনগত স্বার্থ সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে এ সময় তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
দেশের গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।