Hi

০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ জন দেখেছে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়েও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের বেসরকারি শিল্প ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, বেসরকারি অনেক প্রতিষ্ঠান বর্তমানে প্রতিবছর ৫ থেকে ৭ শতাংশ হারে বেতন বৃদ্ধি করে থাকে। মন্ত্রিসভার বৈঠকে থাকা কয়েকজন নিয়োগকর্তাও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সচিব স্পষ্ট করেন যে, নতুন পে স্কেলটি মূলত সরকারি বেতন কাঠামোর ওপর নির্ভরশীলদের জন্য প্রণয়ন করা হয়েছে।

এর আগে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন দেয় সরকার। নতুন এই স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বেসরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা

আপডেট : ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬