Hi

০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশবাহিনীকে জনবান্ধব ও প্রত্যাশিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনি কাঠামোতে সংস্কার আনা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রংপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। রামিসা সংশ্লিষ্ট ঘটনা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত প্রতিটি অপরাধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে এই অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা সমীচীন হবে না।

জনপ্রিয়

ব্যারন ট্রাম্পকে নিয়ে হুমকির ভিডিও তদন্তে মার্কিন সিক্রেট সার্ভিস

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পুলিশবাহিনীকে জনবান্ধব ও প্রত্যাশিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০২:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬