Hi

০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি জিয়া স্মৃতি কমপ্লেক্সে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী। সমাধি কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনীর বাইরে সমবেত দলের অগণিত নেতা-কর্মী ও সমর্থক হাত নেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও বহুবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

জনপ্রিয়

বঙ্গভবনে শপথের প্রস্তুতি: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল

আপডেট : ০৫:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬