Hi

১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেক্ষাপট: মারা গেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অরবিন্দু রায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধাদের রেখে গেছেন।

প্রয়াত এই নেতার জন্ম ১৯৪১ সালের ৩০ নভেম্বর দিনাজপুরের বিরল উপজেলার মোস্তফাবাদ গ্রামে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশাগত জীবনে শিক্ষকতার সঙ্গে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয়

কুয়েতে বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় করল বাংলাদেশ দূতাবাস

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রেক্ষাপট: মারা গেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায়

আপডেট : ১০:২০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬