Hi

০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলা চালাল ইরান

দক্ষিণ ইরানে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালানোর জাবাবে বাহরাইনে মার্কিন বাহিনীর আগাম সতর্কতামূলক একটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্রে এই আঘাত হানা হয় বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, দেশটির হরমুজগান প্রদেশের উপকূলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ সংঘটিত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় পাল্টা আঘাত হানার বিষয়টি ঘোষণা করে আইআরজিসি। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রচারিত বিবৃতিতে এই হামলাকে একটি ‘গুরুতর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে আকাশপথে যেকোনো ধরনের উসকানিমূলক সামরিক তৎপরতা বন্ধ করা এবং হরমুজ প্রণালিতে তেল চোরাচালান অবিলম্বে থামানোর জন্য প্রতিপক্ষকে আহ্বান জানানো হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এ জাতীয় আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে আইআরজিসি আবারও কঠোর ও উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ইরানি বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পর্কিত ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই বিমান প্রতিরক্ষার রাডার কেন্দ্রটিতে হামলা চালিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে এই হামলার বিষয়ে মার্কিন সামরিক বা বাহরাইন প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় অবস্থিত, যা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌকমান্ডের মূল চালিকাশক্তি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রারম্ভিক পর্বেও এই সদর দপ্তরে হামলা হয়েছিল। সে সময় কৃত্রিম উপগ্রহের ছবিতে ঘাঁটির কয়েকটি গুরুত্বপূর্ণ রাডার ও বেশ কিছু অবকাঠামো সরাসরি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা হয়েছিল। এ ছাড়া সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলা চালাল ইরান

আপডেট : ০১:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬