Hi

০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৭ জন দেখেছে

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চর জব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন (১৯), একই উপজেলার হাজী গ্রামের শিউলি আকরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) এবং পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ২৪ দাগ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শামীম (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল করিম স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং শাহাদাত একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। ঘটনার সময় তারা তিন বন্ধু মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় রাস্তায় ছড়িয়ে থাকা বালুর ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহীই গুরুতর জখম হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুল করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শামীমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারও মৃত্যু হয়। অপর আহত কিশোর শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিন কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল হবে: প্রতিমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত

আপডেট : ০৭:০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬