Hi

০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাঈম স্পোর্টিং ক্লাব

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

পাবনার আরিফপুর হাজির হাটে সোমবার দিবাগত রাতে ‘তরুণদের জয়যাত্রা নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে নাঈম স্পোর্টিং ক্লাব ২ গোলে জুয়েল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাতে ফ্লাডলাইটের আলোয় আয়োজিত এই খেলা দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা পুরো এলাকাকে এক মিলনমেলায় পরিণত করেছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ী, রানা গ্রুপের চেয়ারম্যান এবং সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন বিশ্বাস রানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে তিনি বলেন, সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে যেকোনো বাধা পেরিয়ে বিজয় অর্জন সম্ভব। তারুণ্যের জয়যাত্রা যেন কোনোভাবেই থমকে না যায়, সে জন্য সবাইকে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। মাদকের নীল ছোবল এবং ভার্চুয়াল জগতের ক্ষতিকর আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে মাঠের খেলার ভূমিকা অপরিসীম। স্থানীয় তরুণ ক্রীড়াবিদদের মানসিক ও সামাজিকভাবে অনুপ্রাণিত করতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আরিফপুর হাজির হাট জে ইউ এস ফাজিল মাদ্রাসা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম প্রধান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও আরিফপুর হাজির হাট কমিটির অন্যতম সদস্য মো. একরাম হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফপুর হাজির হাট ব্যবসায়ী সমিতির সদস্য হাজী আবদুল রউফ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মকু, আরিফপুর হাজির হাট পরিচালনা কমিটির সদস্য ও সুইট ক্লাবের সভাপতি আলী আকবর হোসেন হৃদয় খান। এছাড়াও হাট পরিচালনা কমিটির সদস্য মো. সেলিম হোসেন, আলতাব মাহমুদ খান, বাদশা বিশ্বাস, সুমন শেখ ও মো. আফজাল খানসহ স্থানীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পাবনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাঈম স্পোর্টিং ক্লাব

আপডেট : ০৮:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬