Hi

০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ: নিহত ১৭

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ০ জন দেখেছে

তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় একটি ইস্পাত কারখানায় বয়লার সরানোর সময় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন এবং তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

সোমবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় হাবাস ডেমির সেলিক নামক একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ জন। দেশটির অন্যতম বৃহৎ এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানে নতুন বয়লার সরানোর সময় একটি ক্রেন ভেঙে পড়ে এবং সরঞ্জামগুলো নিচে থাকা চুল্লিতে আছড়ে পড়লে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়।

কারখানাটির পরিচালনাকারী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলার সময়ই দুর্ঘটনাটি ঘটে। ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কিছু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধারকাজ এখনো চলমান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে, যা স্থানীয়দের মধ্যে ভূমিকম্পের আতঙ্ক তৈরি করেছিল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মন্ত্রিসভার বৈঠকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই উদ্ধারকাজ এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু নিশ্চিত করেছেন যে, প্রথমে নিহতের সংখ্যা ১৬ জন জানানো হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কারখানার ভেতরে তীব্র আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই ঘটনায় দায়িত্বরতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এরই মধ্যে অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। উল্লেখ্য, এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙা শিল্পের জন্য পরিচিত। এদিকে তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, কর্মক্ষেত্রে এ ধরনের নিরাপত্তা ঝুঁকি দেশটিতে দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ: নিহত ১৭

আপডেট : ০৮:৪৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬