Hi

০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী |: শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টি বর্তমানে সরকারি পর্যালোচনার অধীনে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে খবরটি পাওয়ার পর সরকার বিষয়টির সত্যতা ও এর আইনগত ভিত্তি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আবেদনটি আদৌ করা হয়েছে কি না বা এর আইনগত ভিত্তি কতটুকু, তা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। বিশেষ করে শেখ হাসিনার আবেদন করার আইনি অধিকার আছে কি না এবং বিদ্যমান আইন অনুযায়ী কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

একই সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি বিদেশে আশ্রয় নিলে তাকে ফিরিয়ে আনার আন্তর্জাতিক নিয়ম রয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই দেশে চিঠি পাঠিয়ে আইনানুগ অনুরোধ জানানো হয়েছে।

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নানা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। পতিত শক্তিগুলো বাস ও বিভিন্ন সরকারি স্থাপনায় পরিকল্পিত হামলা চালাচ্ছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী যথাযথ আইনি পদক্ষেপ নিচ্ছে এবং হামলা প্রতিহত করতে তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী |: শেখ হাসিনার পাসপোর্টের আবেদন খতিয়ে দেখছে সরকার

আপডেট : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬