Hi

০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিকে ইতোমধ্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেন। অপর এক নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে আসার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

আহত যাত্রী আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। চালক অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং যাত্রীদের বারবার নিষেধ করা সত্ত্বেও গতি কমাননি। এক পর্যায়ে চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি উল্টে যায়। এই দুর্ঘটনায় আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগম মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জানান, বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক হজ সম্মেলনের যাত্রা শুরু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫

আপডেট : ০৩:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬