Hi

০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হারজগ। শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানানো হয় এবং রোববার আনুষ্ঠানিকভাবে তার হাতে দায়িত্ব অর্পণের কথা রয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে ১২০টি আসনের মধ্যে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নিয়মানুযায়ী, সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে, দীর্ঘ ১৯ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর ১৯টি আসনের সমর্থন পেলে আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করা সম্ভব হবে। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।

আইজেনকট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাচ্ছেন, প্রয়োজনে প্রেসিডেন্ট এই সময়সীমা আরও ১৪ দিন পর্যন্ত বাড়াতে পারেন। এই সময়ের মধ্যে তিনি বিভিন্ন দলের সঙ্গে জোট গঠন, মন্ত্রিত্ব বণ্টন এবং নীতিগত দাবি নিয়ে আলোচনা করবেন। যদি তিনি সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে দায়িত্ব দিতে পারবেন।

দ্বিতীয় প্রার্থীও সরকার গঠনে ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনকে প্রস্তাব করবেন, যিনি আরও ১৪ দিন সময় পাবেন। এরপরও সরকার গঠন সম্ভব না হলে নেসেট ভেঙে দেওয়া হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পুরো প্রক্রিয়ার সময় নেতানিয়াহু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নানা সংকট মোকাবেলা করা নেতানিয়াহু এবার ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে শান্তি চুক্তির আহ্বান কাতারের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট

আপডেট : ০৬:১৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬