Hi

০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে মোট ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ বিনা খরচে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে বোয়েসেল।

নিয়োগ সংক্রান্ত তথ্য

  • পদসমূহ: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স।
  • মোট পদসংখ্যা: ১১২ জন।
  • বেতন ও সুবিধা: মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা)। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।

যোগ্যতা ও বয়সসীমা

  • বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • অপারেশনস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা ও ইংরেজি যোগাযোগে দক্ষ হতে হবে। ফর্কলিফট বা রিচ ট্রাক চালানো অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স: ন্যূনতম এইচএসসি পাস। ইলেকট্রিক্যাল বিষয়ে কারিগরি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। নেটওয়ার্ক ক্যাবলিং ও আইটি সরঞ্জামে ধারণা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • আবেদন পদ্ধতি: বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন শুরুর সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

অন্যান্য শর্তাবলী

চাকরির মেয়াদ তিন বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।

প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে।

একজন প্রার্থী কেবল একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের পাসপোর্টের মেয়াদ অন্তত ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। এ পদে ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এ পদে ওয়্যারহাউসের নেটওয়ার্ক ক্যাবলিং, র‍্যাকিং ও তথ্যপ্রযুক্তির সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

ড্রাইভিং লাইসেন্স থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হবে। তাদের নাম বোয়েসেলের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং চূড়ান্ত নির্বাচনের জন্য নিয়োগকর্তার প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নেবেন। বোয়েসেলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, এই নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা বোয়েসেলের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে। পরে নিয়োগকর্তার প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচন করবেন।

  • প্রতিষ্ঠানের নাম: DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd।
  • নির্দেশনা ও শর্তগুলো।

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি, মানব পাচারচক্রের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল

আপডেট : ০৭:১৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬