Hi

০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি অ্যাপ ব্যবহারে সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা মালয়েশিয়ার

নিরাপত্তাজনিত উদ্বেগ ও সাইবার সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইসরায়েলি প্রযুক্তিপ্রতিষ্ঠান কর্তৃক তৈরি নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ (Waze) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সরকারি দাপ্তরিক কাজে এই অ্যাপটির ব্যবহার এখন থেকে পুরোপুরি নিষিদ্ধ।

জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, দেশের নাগরিক ও সরকারি তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তার মতে, অ্যাপটি ইসরায়েলের আইন ও বিধিনিষেধের অধীনে পরিচালিত হতে বাধ্য, যা মালয়েশিয়ার বর্তমান নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ।

মালয়েশিয়ার সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর সমস্ত সরকারি দপ্তরের প্রধানদের কাছে এই মর্মে একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতেই এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই নির্দেশনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিরাপত্তাঝুঁকি সম্পর্কে প্রধানমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা না দিলেও, বিকল্প হিসেবে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ (Tuju) ব্যবহারের পরামর্শ দিয়েছেন। মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের উদ্ভাবিত এই অ্যাপটি ব্যবহারের জন্য সরকারি কর্মীদের উৎসাহিত করা হচ্ছে। মৃত্যুর গুজবের মধ্যেই মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন। ‘ভারতবিরোধী রাবণ’ পোস্টারে ড. ইউনূস-ইলন মাস্কের ছবি।

উল্লেখ্য যে, বর্তমানে জনপ্রিয় নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ চালকদের থেকে সংগৃহীত তথ্য ও স্যাটেলাইট সংকেত বিশ্লেষণের মাধ্যমে রাস্তার যানজটের হালনাগাদ তথ্য প্রদান করে থাকে। পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা। হাসপাতালের মর্গে মদের আসর, ভারতে চিকিৎসককে বরখাস্ত। মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনতে মহাকাশে অভিযান চালাবে জাপান।

২০১৩ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’ প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে অ্যাপটি কিনে নেয়। তবে মালয়েশিয়া সরকার তার ইসরায়েলি উৎসের কারণে সৃষ্ট ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করল। ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে এই নির্দেশনার প্রভাব শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বুধবার (২১ বুধবার) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইসরায়েলি অ্যাপ ব্যবহারে সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা মালয়েশিয়ার

আপডেট : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬