Hi

০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬ জন দেখেছে

দেশব্যাপী উদযাপিত শারদীয় দুর্গোৎসবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ঢাকা ছাড়ছেন। সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বাংলাদেশের কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের এটিই প্রথম ঘটনা। এই সফরে তিনি তিন বিভাগের তিনটি জেলায় পৃথক মণ্ডপ পরিদর্শন করবেন।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। তার সফরসূচি অনুযায়ী, তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন এবং এরপর রংপুরের রাধা গোবিন্দ মন্দির বা ধর্মসভা মণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখান থেকে তিনি রাজশাহীতে যাত্রা করবেন। হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় তিনি নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে দুপুর ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সন্ধ্যায় তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নিয়ে একই দিন রাতে তিনি বিমানে ঢাকায় ফিরে আসবেন। উল্লেখ্য, এর আগে রোববার রাতে তিনি ঢাকার মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন, যেখানে তার সাথে ছিলেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে এবং বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের শারদীয় উৎসবের।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দুর্গাপূজা পরিদর্শনে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০১:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬