Hi

১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি: শেখা আলানুদ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব কাটিয়ে ২০২৭ সালের শুরুতেই কাতার ফের অর্থনৈতিক উদ্বৃত্তে ফিরবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষক শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার জেরে কাতারের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। তবে এই কঠিন সময় কাটিয়ে আগামী ২০২৭ সালের শুরুতেই দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ ও মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি।

আল-জাজিরাকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধের বিরূপ প্রভাবে কাতারের রাজস্ব আয় বর্তমানে ৪২ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার প্রায় ১৪ শতাংশ সংকুচিত হয়েছে। কাতার আমিরও দেশটির শুরা কাউন্সিলের এক বৈঠকে এই অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন।

বিশ্লেষক শেখা আলানুদ মনে করেন, বর্তমান পরিস্থিতি সাময়িক। তার পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শুরুর দিকেই কাতার পুনরায় অর্থনৈতিক উদ্বৃত্তের ধারায় ফিরে আসবে। তবে অর্থনীতি পুনর্গঠনের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে শীতকালকে সামনে রেখে ইউরোপের দেশগুলোকে দ্রুত জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে হবে। যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে ইউরোপীয় ক্রেতারা নতুন সরবরাহকারীর দিকে ঝুঁকছে, যা কাতারের জন্য বড় উদ্বেগ। এমনকি পোল্যান্ড ইতিমধ্যেই কাতারভিত্তিক একটি চুক্তি থেকে সরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।

যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি খাতের অস্থিরতা এবং ক্রেতাদের আচরণ পরিবর্তন কাতারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করলেও, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশটি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী আর নেই

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

২০২৭ সালে ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি: শেখা আলানুদ

আপডেট : ১২:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬