Hi

০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলা

নোয়াখালীর হাতিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাওয়া এক এনসিপি নেতার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আয়ভিনা বেগম এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ভাই মো. রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সুখচর ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করে আসছিল।

আয়ভিনা বেগমের অভিযোগ অনুযায়ী, গত ৩০ অক্টোবর গভীর রাতে হাতিয়ার সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তিনি দাবি করেন, স্থানীয় সালাউদ্দিন ডাকাত ও নাজিম ডাকাতের নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের মধ্যে সাকিব, রাকিব, সোহেল, আকতার ও সুজনের নাম উল্লেখ করেন তিনি। হামলার সময় বাধা দিতে গেলে পরিবারের নারী সদস্যদের মারধর ও শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এছাড়া অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। একপর্যায়ে গলায় অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। এতে সব মিলিয়ে প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। এর মধ্যে কেবল ভাঙচুরের কারণে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার মালামাল নষ্ট হয়েছে। আয়ভিনা বেগম বলেন, এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ করেনি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।

এদিকে অভিযোগের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, স্থানীয় সংসদ সদস্য বিষয়টি অবগত করার সাথে সাথেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। এ ধরনের ঘটনার সুযোগ ছিল না দাবি করে তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার সময় কিছু আওয়াজ শুনেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুলিশ বাড়ি থেকে বের হয়ে সামনের দিকে আসার সময় নারীদের কিছু আওয়াজ শুনতে পায় বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলা

আপডেট : ০৫:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬