অনন্ত স্বর্গে যাওয়ার সুযোগের বিনিময়েও কি রাজনৈতিক শত্রুদের ক্ষমা করা সম্ভব? সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথাটের করা এমন এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তা কখনোই সম্ভব নয়। সাক্ষাৎকারটিতে তিনি নিজের অবস্থান ও বিরোধীদের প্রতি মনোভাব খোলাসা করেন।
রবিবার (৮ অক্টোবর) রাতে প্রচারিত সেই সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে দাবি করেন। তিনি মন্তব্য করেন, তত্ত্বগতভাবে ধার্মিক হওয়ার কারণে তার স্বর্গে যাওয়ার কথা। তবে পরকালে প্রবেশের পর স্বর্গে ঠাঁই পেতে যদি ন্যান্সি পেলোসি কিংবা জেমস কোমির মতো দীর্ঘদিনের বিরোধীদের ভালোবাসতে ও ক্ষমা করতে হয়, তবে তিনি তা পারবেন না। তিনি বলেন, ‘ধরুন, আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করলেন।
সাংবাদিক রস ডাউথাট প্রশ্ন সাজিয়ে জানতে চান, মৃত্যুর পর স্বর্গে যেতে হলে যদি বছর ধরে ঘৃণা করে আসা বিরোধীদের ক্ষমা করতে হয়, তবে কি ট্রাম্প তা মেনে নেবেন? ট্রাম্পের উত্তর ছিল সংক্ষিপ্ত ও স্পষ্ট—‘তাহলে তো আমি আর বাস্তব থাকব না, তাই না?’ তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এর উত্তর কোনোভাবেই হ্যাঁ হতে পারে না।
ট্রাম্প তার বিরোধীদের ‘অত্যন্ত অসৎ, খুব খারাপ এবং দেশের জন্য চরম ক্ষতিকর’ বলে আখ্যায়িত করেন। রস ডাউথাট তাকে মনে করিয়ে দেন যে একজন আমেরিকান হিসেবে অত্যন্ত সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ জীবন পাওয়া সত্ত্বেও ঈশ্বরের বিচারে শত্রুদের ক্ষমা করতে না পারা কতটা কঠোর সিদ্ধান্ত। জবাবে ট্রাম্প নিজের অবস্থানে অনড় থেকে সত্য বলতে চান এবং জানান যে তিনি তার কিছু শত্রুকে এখনো ঘৃণা করেন এবং ভবিষ্যতেও করবেন। এরপর ডাউথাট বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার সারা জীবনে দেখা আমেরিকানদের মধ্যে আপনার জীবনই সবচেয়ে সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ।
বিগত এক দশকে ট্রাম্পের রাজনৈতিক রোষের মুখোমুখি হয়েছেন বহু প্রভাবশালী ব্যক্তি। তার দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের মেয়াদে এদের মধ্যে অনেকেই আইনি তদন্ত ও বিচারের সম্মুখীন হয়েছেন। এর মধ্যে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগও আনা হয়েছে।
প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তদন্তের তদারকি করেছিলেন কোমি। বিচার বিভাগ এক বছরের ব্যবধানে তার বিরুদ্ধে দুবার অভিযোগ আনে—প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে। প্রথম মামলাটি বিচারক খারিজ করলেও ইনস্টাগ্রামের একটি পোস্ট নিয়ে দ্বিতীয় মামলাটি বিচারাধীন। এছাড়া সম্প্রতি গত মাসে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে কোমির বিরুদ্ধে তৃতীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হবে তার বিরুদ্ধে তৃতীয় সম্ভাব্য অভিযোগ। প্রথম মামলাটি খারিজ হয়ে গেলেও ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনো বিচারাধীন।
অন্যদিকে ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা জিতে নজর কেড়েছিলেন লেটিশিয়া জেমস। পরবর্তী সময়ে তিনি নিজেই ব্যাংক জালিয়াতি ও আর্থিক সংস্থায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হলেও বিচারক সব অভিযোগ খারিজ করে দেন।
ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনই একমাত্র ব্যক্তি, যার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সফলভাবে শেষ পর্যন্ত গড়িয়েছে। ইরানের বিষয়ে কঠোর মনোভাবের জন্য পরিচিত বোল্টন গত জুনে গোপনীয় তথ্য গোপন রাখার অপরাধ স্বীকার করে নিয়েছেন। আগামী ডিসেম্বর মাসে আদালত তার সাজা ঘোষণা করবেন।
রিপোর্টার নাম: 























