ইরানি প্রকৌশলীরা যুদ্ধের ময়দানের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছেন। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি জানিয়েছেন, তাদের উদ্ভাবিত ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্রটি মূলত শত্রুপক্ষের রাডার ব্যবস্থা ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের তথ্যানুযায়ী, বিলালি আরও ব্যাখ্যা করেন যে, এই ক্ষেপণাস্ত্রটি রাডার থেকে নির্গত সিগন্যাল শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অত্যন্ত কার্যকর। রাডার সংকেত অনুসরণ করে টার্গেট বা লক্ষ্যবস্তু চিহ্নিত করার প্রযুক্তিগত এই উৎকর্ষ ইরানের প্রতিরক্ষা শিল্পে নতুন মাত্রা যোগ করেছে।
জেনারেল বিলালি দাবি করেন, এই সাফল্যের মাধ্যমে এটি প্রমাণিত যে, ইরান এখন বিদেশি অস্ত্রের নকশা নকল করার পর্যায় থেকে বেরিয়ে এসে যুদ্ধক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী নিজস্ব ক্ষেপণাস্ত্র নকশা ও উৎপাদন করতে সক্ষম। বিলালি আরও জানান, এই ধরনের প্রযুক্তির উন্নয়ন প্রমাণ করে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প বিদ্যমান অস্ত্রগুলোর কপি তৈরির পর্যায় অতিক্রম করেছে এবং এখন তারা যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নতুন ক্ষেপণাস্ত্র নকশা ও উৎপাদ।
রিপোর্টার নাম: 




















