Hi

১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বন্ধ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে মাঠে নেমেছেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম। বুধবার দুপুরে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম তদারকি করা হয়।

অভিযান পরিচালনার সময় ‘নিউ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার-২’ পরিদর্শন করে নানা অনিয়মের সত্যতা পান সিভিল সার্জন। তিনি জানান, প্রতিষ্ঠানটিকে এর আগেও সতর্ক ও জরিমানা করা হয়েছিল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। এছাড়া জেনারেল হাসপাতালের এক শ্রেণির অসাধু চক্র রোগীদের প্রলোভন দেখিয়ে ওই সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে শনাক্ত হয়, কোনো অনুমোদিত টেকনোলজিস্ট ছাড়াই ওই সেন্টারে এক্স-রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও তা উপেক্ষা করায় সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে ওই সেন্টারের এক্স-রে সেবা বন্ধের নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত বৈধ টেকনোলজিস্ট নিয়োগ করা না হবে, ততক্ষণ এই কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযানের অংশ হিসেবে পরবর্তীতে পার্শ্ববর্তী কয়েকটি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় একটি ডেন্টাল চেম্বারে গিয়ে দেখা যায়, বিডিএস ডিগ্রিধারী বা নিবন্ধিত চিকিৎসক ছাড়াই একজন টেকনোলজিস্ট রোগীদের রুট ক্যানেলের মতো জটিল ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা দিচ্ছেন। জনস্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ঝুঁকি তৈরি করায় তাৎক্ষণিকভাবে ওই চেম্বারের চিকিৎসাসেবাও বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যথাযথ নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বন্ধ

আপডেট : ১০:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬