Hi

০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সরকার শিথিল করল ইসরাইলি প্রযুক্তি কেনার নীতিমালা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১১ জন দেখেছে

নিজস্ব সরকারি ক্রয়নীতিতে বিশেষ ছাড় দিয়ে ইসরাইলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের তৈরি ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি সংগ্রহের সুযোগ তৈরি করে দিয়েছে ভারত সরকার। এর ফলে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির সক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু সেই সঙ্গে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিষয়টি মানবাধিকার গোষ্ঠী ও কর্মীদের মধ্যে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মঙ্গলনের ফোনে পেগাসাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।

ডিজিটাল অধিকার রক্ষায় কাজ করা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ অনুমোদনে সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদেশি প্রযুক্তি ব্যবহারের বাধাগুলো তুলে নেওয়া হয়েছে। মূলত ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আবহে এই ছাড় দেওয়া হলেও, এর আওতায় অন্তত ৪২২টি ভিন্ন ধরনের বিদেশি প্রযুক্তিপণ্য কেনার পথ সুগম হয়েছে। তালিকায় ইসরাইলি সংস্থা সেলিব্রাইটের একাধিক অত্যাধুনিক প্রযুক্তির নামও রয়েছে।

শুধু কেন্দ্রীয় সরকার বা বিজেপিশাসিত রাজ্যগুলোই নয়, বরং কেরালা, কর্ণাটক ও হিমাচল প্রদেশের মতো কংগ্রেসশাসিত রাজ্যগুলোও একইভাবে ফোন থেকে তথ্য উদ্ধার ও ক্লোনিং প্রযুক্তি কিনেছে। সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, এসব সংস্থা এখন শুধু ফোনের পাসওয়ার্ড ছাড়াই তথ্য সংগ্রহে সক্ষম নয়, বরং ইনস্টাগ্রাম, এক্স, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবার ক্লাউডভিত্তিক তথ্য এবং অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো স্মার্ট ডিভাইস থেকেও তথ্য উদ্ধারের সক্ষমতা অর্জন করেছে।

আইএফএফের বিশ্লেষণে দেখা যায়, গত ৭ জানুয়ারি দেওয়া এক বিশেষ নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বছরের জন্য বিদেশি প্রযুক্তি আমদানিতে ছাড় দিয়েছেন। এতে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকসের ১১৮টি পণ্য অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসেয়েটস অন-প্রেম প্রো এবং ইনসেয়েটস অফলাইন প্রযুক্তিগুলো উল্লেখযোগ্য। পরে ২০ জানুয়ারি আরেক আদেশে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে প্রায় পাঁচ কোটি রুপিতে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়।

সরকারি এই প্রযুক্তির ক্ষমতা কেবল তথ্য উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দরপত্রের শর্ত অনুযায়ী, জব্দকৃত ফোন বা কম্পিউটার থেকে প্রাপ্ত লগইন টোকেন ব্যবহার করে ব্যবহারকারীর শতাধিক ক্লাউড অ্যাকাউন্টে অনায়াস প্রবেশের সক্ষমতা চাওয়া হয়েছে। এ ধরনের টোকেন ডিজিটাল চাবি হিসেবে কাজ করে, যা ব্যবহারকারীর অনলাইন কর্মকাণ্ডের গভীর পর্যন্ত পৌঁছে দিতে পারে। দিল্লি পুলিশের সাইবার ফরেনসিক ল্যাবের জন্য এমন সফটওয়্যার চাওয়া হয়েছে যা অ্যাপল, মাইক্রোসফট ও লিনাক্সের পাসওয়ার্ড ভেঙে মুছে ফেলা তথ্য উদ্ধার ও ভিপিএন ব্যবহারের চিহ্ন শনাক্তে সক্ষম।

এসব প্রযুক্তি ব্যবহার করে গুগল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ডিসকর্ড, গ্রিন্ডার এবং ওকেকিউপিডের মতো প্ল্যাটফর্মের তথ্য সংগ্রহের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া ড্রোন, পরিধানযোগ্য প্রযুক্তি এবং স্মার্ট হোম ডিভাইসের তথ্য হাতানোর সক্ষমতাও যুক্ত করা হয়েছে। নজরদারির এসব প্রযুক্তির তালিকায় ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের মতো বিদেশি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে।

বাস্তব জীবনে এসব প্রযুক্তির অপব্যবহারের উদাহরণও সামনে আসছে। ইউটিউবার ধ্রুব রাঠি দিল্লিতে বিক্ষোভে আটক হওয়ার সময় তার ফোন জব্দ করা হয়। তিনি দাবি করেছেন, পুলিশ সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তার আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল, যদিও আইওএসের নতুন সংস্করণের কারণে তারা সফল হতে পারেনি। একই ধরনের অভিযোগ তুলেছেন সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন, যিনি গত ১০ অক্টোবর দিল্লিতে আটক হওয়ার পর তার ফোনের গুরুত্বপূর্ণ ভিডিও ফাইলগুলো মুছে যাওয়ার কথা জানিয়েছেন। তবে নতুন সংস্করণের আইওএস থাকায় সেই চেষ্টা সফল হয়নি বলে তার ধারণা। আলজাজিরা অবশ্য তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ব্যবহারকারী এই সাংবাদিক বলেন, কীভাবে তার ফোনের নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে এ ঘটনায় তার প্রশ্ন, ‘তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’।

ভারতের বিদ্যমান আইনে ফোন জব্দের বিধান থাকলেও পাসকোড ভাঙা কিংবা ক্লাউড অ্যাকাউন্টের লগইন টোকেন ব্যবহারের মতো কর্মকাণ্ডে কোনো স্বচ্ছ আইনি কাঠামো নেই।

২০১৭ সালে সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও, নজরদারির এসব ক্ষেত্রে আইনি তদারকির অভাব স্পষ্ট। রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতা থাকতে হবে।

বৃন্দা ভান্ডারির মতো অধিকারকর্মীরা মনে করেন, সংসদীয় বা বিচারিক জবাবদিহি ছাড়া রাষ্ট্রের নজরদারির পরিধি অস্বাভাবিকভাবে বাড়ছে। ভারতে অনেক ক্ষেত্রেই নজরদারির শিকার ব্যক্তি জানতেও পারেন না যে তাদের ডিজিটাল তথ্য পুলিশের হাতে চলে গেছে। আলজাজিরা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গণতন্ত্র ও সুশাসন নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভারত সরকার শিথিল করল ইসরাইলি প্রযুক্তি কেনার নীতিমালা

আপডেট : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬