Hi

০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা ইসির

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে সংস্থাটি। এই ধাপে মূলত উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। সদর উপজেলার ইউনিয়নগুলোকেই এতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলো কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

পাশাপাশি নাগরিকদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নতুন পরিকল্পনার কথা তুলে ধরেছেন ইসি সচিব। এখন থেকে ৬ বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন।

সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃস্ব হয়েছে প্রায় ৩০০ পরিবার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা ইসির

আপডেট : ০৫:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬