Hi

০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের দাবি জানিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, গ্রেড অনুযায়ী তারা সর্বোচ্চ ৪৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির দাবি করেছেন। নতুন শ্রমিকদের শিক্ষানবিশকালীন বেতন ধরা হয়েছে ৩০ হাজার টাকা। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, “এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।”। “এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি।”।

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, এদিন উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিক পক্ষ বাড়তি সাত কার্যদিবস সময় চাইলে বোর্ড চার দিন সময় দেয়। এই সময়ের মধ্যে প্রস্তাব না আসলে শ্রমিক পক্ষ তাদের দাবি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।

জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব

আপডেট : ০৪:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬