Hi

১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিতর্কিত সব আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

ইসরাইলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটের প্রথম অধিবেশনের দিনেই বড় চমক দেখালেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। মঙ্গলবার নতুন আইনপ্রণেতাদের শপথের পর তার নেতৃত্বাধীন জোট বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন এবং বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে পাস হওয়া বিতর্কিত সব আইন বাতিল করা। মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

বিরোধী দলীয় জোটের অন্যতম শরিক আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। তাদের প্রস্তাবের তালিকায় রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন বাতিল করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন প্রত্যাহার করা। এছাড়া ফৌজদারি অপরাধে অভিযুক্তদের সরকারি পদে থাকা নিষিদ্ধের বিষয়টিও জোরালোভাবে সামনে এনেছে ডেমোক্র্যাটস পার্টি।

নেতানিয়াহু সরকার যেসব আইনের মাধ্যমে বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করেছিল, মূলত সেসবই এই বিলগুলোর প্রধান লক্ষ্য। এর মধ্যে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যার মাধ্যমে মন্ত্রীরা যেকোনো বাধ্যতামূলক আইনি মতামত উপেক্ষা করতে পারতেন। এছাড়া বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী সমিতির প্রতিনিধিদের সরিয়ে সরকার ও বিরোধী দলের মনোনীতদের ভেটো ক্ষমতা দেওয়ার বিষয়টিও সমালোচিত হয়েছিল।

বিলের অন্যতম প্রধান দাবি হলো হামাসের হামলার তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠন। নেতানিয়াহু শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন। তার দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগকৃত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। যদিও বিরোধীদের পাল্টা অভিযোগ, নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু কমিশন গঠনে বাধা দিচ্ছেন। ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে কমিশন গঠনের অঙ্গীকার তাদের অন্যতম প্রধান প্রতিশ্রুতি।

২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত একটি বিতর্কিত আইন পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করে দিয়েছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি কেবল নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য প্রণয়ন করা হয়েছিল। আইজেনকোটের জোটের নতুন প্রস্তাবনায় প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং দায়িত্ব পালনের যোগ্যতা সংক্রান্ত আগের সংশোধনীগুলো বাতিলের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিচার বিভাগ সংস্কারের ঘোর বিরোধী মহলের দাবি, এসব পরিবর্তনের ফলে ইসরাইলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে সমর্থকদের মতে, বিচার বিভাগের অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এই সংস্কার অপরিহার্য। পাশাপাশি শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অধিকার, হারেন্দি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের মতো সামাজিক ইস্যুগুলো নিয়েও নতুন প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটস পার্টি।

সুতা আমদানি জটিলতা নিরসনে আজ বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নেতানিয়াহুর বিতর্কিত সব আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

আপডেট : ১০:০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬