Hi

০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক হজ সম্মেলনের যাত্রা শুরু

সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী। রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল দশটায় জেদ্দা সুপারডোমে চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলন সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অন্যতম একটি বড় উদ্যোগ।

সম্মেলনটিতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সরকারি, বেসরকারি এবং অলাভজনক সংস্থাসহ ৫২০টিরও বেশি প্রতিষ্ঠান এখানে তাদের কার্যক্রম তুলে ধরছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে প্রতিনিধিত্ব করছেন। এবারের সম্মেলনে হজ কোটা নির্ধারণ এবং দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরের বিষয়টি গুরুত্ব পাবে।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করেছে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রোগ্রামটি মূলত হজযাত্রীদের যাত্রা সহজ, আরামদায়ক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে। সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো আগামী হজ মৌসুমের প্রস্তুতি এগিয়ে রাখা, হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। তারা হজযাত্রীদের প্রয়োজন চিহ্নিত করা, সেবার মানোন্নয়নে কার্যকর সমাধান খোঁজা, অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রয়োজনীয় আয়োজন ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন।

মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি জানান, শনিবার জেদ্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজ কার্যালয় ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই সম্মেলন আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।

এবারের আয়োজনে ৬৭ হাজার বর্গমিটারের বেশি স্থানজুড়ে ১৫টিরও বেশি প্রধান জোন তৈরি করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনাসহ তিনটি প্রধান বিষয়ের ওপর বৈজ্ঞানিক কর্মসূচিগুলো সাজানো হয়েছে। প্রদর্শনীতে বিমান পরিবহন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্টার্টআপ তাদের উদ্ভাবনী সমাধান উপস্থাপন করছে। বিমান পরিবহন, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা ও উদ্ভাবন তুলে ধরছে।

প্রথমবারের মতো সম্মেলনে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম’ যুক্ত করা হয়েছে। ‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ফোরামে হজ সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এছাড়া ‘মক্কা থেকে বিশ্বে’ প্রতিপাদ্যে সৌদি আরবের প্রযুক্তি ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিশ্বের সাথে ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়েছে।

মুখপাত্র গাসসান আলনুআইমি আরও জানান, আগের পাঁচটি সম্মেলনে ৫ লাখ ৭০ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন এবং ১ হাজার ৮৫০টির বেশি সেবাসংক্রান্ত চুক্তি হয়েছে। এসব আয়োজনে ৩১০টি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এসব উদ্যোগকে কার্যকর চুক্তি ও বাস্তবায়ন পরিকল্পনায় রূপ দেওয়াই সম্মেলনের প্রকৃত লক্ষ্য।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জেদ্দায় ১৫০ দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক হজ সম্মেলনের যাত্রা শুরু

আপডেট : ০৭:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬