Hi

১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনি শিক্ষা ছাড়া আদর্শবান হওয়া অসম্ভব: ক্বারি আব্দুল হক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ জন দেখেছে

কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গঠিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর হিফজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রামের মাদ্রাসা-ই হোসাইনিয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারি আব্দুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোন-২ এর প্রধান উপদেষ্টা ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল আউয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগ-২ এর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা ওজায়ের কাসিমী, অর্থ সম্পাদক মাওলানা মো. উল্লাহসহ সংশ্লিষ্ট জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসীরা এ আয়োজনে অংশ নেন। উল্লাহ ও কুমিল্লা জেলা জোন-২ এর সভাপতি মাওলানা ইয়াকুব, সমাজসেবক পেয়ার আহমদ মোল্লা, প্রবাসী মো. নুরুন্নবী, মোহাম্মদ রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার দেলোয়ার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী শিপু, ফেনী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা। হাফেজ আবদুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি মাওলানা জাকারিয়া আমিনী, সাহিত্য শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ রহিমুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক ও সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া বলেন, মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব সন্তানদের কোরআনের শিক্ষা প্রদান করা। তিনি আরও বলেন, কোরআনি শিক্ষা ছাড়া কোনো মানুষ প্রকৃত আদর্শবান হতে পারে না। অভিভাবক, শিক্ষক ও সর্বস্তরের মানুষ যদি আগামী প্রজন্মকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তোলেন, তবে সমাজ থেকে সব ধরনের পাপাচার, অন্যায়, অপরাধ ও অস্থিরতা দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ক্বারি আব্দুল হক জানান, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিনি উল্লেখ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমেই ভবিষ্যতে দক্ষ আলেম ও গুণীজন তৈরি হবে। জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, যারা কোরআনের ছাত্রদের সাথে সততার জীবনযাপন করবে, তাদের জীবন কোরআনের আলোয় আলোকিত ও শান্তিময় হয়ে উঠবে। তিনি হিফজ মাদরাসার শিক্ষকদের প্রতি কোমলমতি ছাত্রদের স্নেহের সাথে পাঠদানের আহ্বান জানান। এ দেশের আপামর জনতা যদি কোরআনের ছাত্রদের সঙ্গে সততার সঙ্গে জীবন পরিচালনা করে, তাহলে সকলের জীবন হবে কোরআনময় আলোক উজ্জ্বল। তাই সর্বস্তরের মানুষকে কোরআনমুখী হওয়ার আহ্বান জানিয়ে সব হিফজ মাদরাসা ওস্তাদদেরকে কোমলমতি ছাত্রদের প্রতি পিতৃতুল্য স্নেহের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতার শেষ পর্বে অতিথিরা বিচারক হিসেবে উপস্থিত থেকে ১০ বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী মেধাবী ছাত্রদের মূল্যায়ন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কোরআনি শিক্ষা ছাড়া আদর্শবান হওয়া অসম্ভব: ক্বারি আব্দুল হক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কোরআনি শিক্ষা ছাড়া আদর্শবান হওয়া অসম্ভব: ক্বারি আব্দুল হক

আপডেট : ১২:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬