Hi

০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল যুবশক্তি ব্লাড ডোনেশন

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ’ তাদের কার্যক্রমের পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী মিলনমেলা এবং সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি মো. আতিকুল ইসলাম পিতুলের সভাপতিত্বে ও মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. গালিবুল ইসলাম গালিব। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, ডা. তালজিলা রহিম পিংকি, মো. জুনায়েদ ভূঁইয়া, শামীমা বেগম রীমা, সাইফুল ইসলাম রিপন, মো. জাকির হোসেন, মাহমুদ পায়েল ও তরিকুল ইসলাম।

এছাড়া নাগরিক টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা শাওন, মোহনা টিভির প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, কিশোরগঞ্জ টেলিভিশনের প্রধান সম্পাদক রায়হান জামানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতি মো. আতিকুল ইসলাম পিতুল গত পাঁচ বছরের রক্তদান কর্মসূচি ও সংগঠনের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে রক্তদান ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় স্বেচ্ছাসেবক ও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কিশোরগঞ্জে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল যুবশক্তি ব্লাড ডোনেশন

আপডেট : ০৫:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬