Hi

০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে এক ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববারের এই হামলার ফলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বিদ্যুৎকেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে; কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ উৎপাদন প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট পর্যন্ত হ্রাস পেয়েছে। সুলাইমানিয়া প্রদেশে গভীর রাতে এই হামলার ঘটনাটি ইরাকের জ্বালানি নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এতে পুরো ইরাকের ভূখণ্ডে সরকারের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।’। কারণ, কেআরজি গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে এবং নতুন বাজারে গ্যাস সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখছে।

হামলাটি এমন এক সময়ে ঘটেছে যখন ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার পারদ তুঙ্গে। এর ফলে ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য বাগদাদের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দ্রুত ঘটনাটি তদন্তের জন্য কেআরজি কর্তৃপক্ষের সাথে যৌথ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক অতীতে গ্যাসক্ষেত্রটিতে বেশ কিছু হামলার জন্য কেআরজি ইরানপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। তার মতে, আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ আবারও তীব্র হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এমন সময়ে গ্যাসক্ষেত্রটির গুরুত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক ও কৌশলগত বিশ্লেষকরা এই হামলার সময়ের দিকে বিশেষ নজর দিচ্ছেন। কুর্দিস্তানের অভ্যন্তরীণ দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) এবং প্রতিদ্বন্দ্বী দল কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) মধ্যকার বিরোধ এ পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। রাষ্ট্রবিজ্ঞানী মোহাম্মদ আমেরের মতে, এটি রাষ্ট্রের সক্ষমতার পরীক্ষা। তিনি বলেন, ইরাকের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষার প্রাথমিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তিনি আরও সতর্ক করেন যে, জ্বালানি খাতের ওপর এমন বারবার হামলা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে, যা দেশের অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তবে হামলার প্রকৃত উৎস বা কারা এটি চালিয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

কৌশলগত গবেষক কাজিম ইয়াওয়ারের মতে, ইরাক থেকে মার্কিন জোটের সেনা প্রত্যাহারের পর নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হয়েছে। সংসদ সদস্যসহ বিভিন্ন মহলের বিরোধিতায় সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানাচ্ছে, যা তাদের আরও স্বাধীনভাবে কার্যক্রম চালানোর সুযোগ করে দিয়েছে। ইয়াওয়ার মনে করেন, এই হামলার লক্ষ্য মূলত ইরাকের অর্থনীতির ক্ষতি করা এবং ইরান-যুক্তরাষ্ট্র সংকটের প্রভাবে দেশের স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তোলা। খোর মোর গ্যাসক্ষেত্রটি কেআরজির অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে থাকায় এটি বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাটি সালাহউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু এলাকা থেকে পরিচালিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেসব এলাকা থেকে হামলা চালানো হচ্ছে, সেসব এলাকার দায়িত্বশীল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।’।

রাজনৈতিক গবেষক গানেম আল-আবেদ মনে করেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ব্যর্থতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভক্তি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

তিনি সরকারকে অভিযুক্ত গোষ্ঠীগুলোর পরিচয় প্রকাশ এবং তাদের কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আল-আবেদের আশঙ্কা, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়, তবে ইরাক নিজেরাই যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার চরম ঝুঁকিতে পড়বে।

বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ায় পার্শ্ববর্তী কিরকুক ও নিনেভেহ প্রদেশের সরবরাহ চেইনও ঝুঁকির মুখে পড়েছে। কারণ, প্রতিবেশী কিরকুক ও নিনেভেহ প্রদেশের বিদ্যুৎ উৎপাদনেও এ গ্যাসক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচন করল বোয়েসেল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

আপডেট : ০১:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬