Hi

০২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতার তীব্র নিন্দা কাতার ও

সিরিয়ার সার্বভৌমত্ব লংঘন করে দেশটির ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং ‘সোফা ৫৩’ নামক সামরিক অবকাঠামোর নির্মাণকাজ পুনরায় শুরু করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার ও জর্ডান। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এই উদ্বেগের বিষয়টি উঠে আসে। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে মধ্যপ্রাচ্যের এ দুই দেশের আনুষ্ঠানিক উদ্বেগের বিষয়টি জানা গেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, কুনেইত্রা এলাকায় ইসরায়েলের চলমান এই সামরিক কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন। দোহা মনে করছে, এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার কড়া সমালোচনা করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সোফা ৫৩ প্রকল্প নিয়ে সামরিক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক বিধি-বিধানের চরম অবমাননা এবং সিরিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে অবৈধ হস্তক্ষেপের শামিল।

উল্লেখ্য যে, ‘সোফা ৫৩’ বা স্থানীয়ভাবে ‘দ্য গ্রেট স্টর্ম’ পরিচিত এই অবকাঠামোটি মূলত একটি সামরিক সড়ক, উঁচু মাটির বাঁধ এবং পরিখা দিয়ে তৈরি নিরাপত্তা বলয়। ১৯৭৪ সালের সামরিক প্রত্যাহার ও যুদ্ধবিরতি চুক্তির আওতায় থাকা বাফার জোনের ভেতরে ২০২২ সাল থেকে কুনেইত্রা অঞ্চলের সিরীয় অংশে ইসরায়েল এই নির্মাণকাজ চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় নতুন করে সামরিক তৎপরতা শুরু হওয়ার প্রেক্ষিতেই আরব বিশ্বের এই দুটি দেশ তাদের কঠোর অবস্থানের কথা জানাল।

জনপ্রিয়

সবার জন্য নিরাপদ-টেকসই আবাসন নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতার তীব্র নিন্দা কাতার ও

আপডেট : ১২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬