Hi

০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার বার্তা সর্বজনীন: রুহুল কবির রিজভী

শারদীয় দুর্গাপূজার মূল সুর হলো সমাজের সব অসত্য ও অন্যায়কে বিনাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনকালে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, দুর্গাপূজা কোনো একটি বিশেষ ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এর বার্তা সর্বজনীন। উৎসবে মানুষের মধ্যকার সব বিভেদ ও সীমারেখা মুছে ফেলে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এর প্রকৃত লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজাভী বলেছেন, বার বার ঘুরেফিরে আসে মায়ের আগমনে শারদীয় দুর্গাপূজা। প্রত্যেক ধর্মসম্প্রদায়ের মানুষের জন্য, মানব জীবনের জন্য এই বার্তা। এ সময় রুহুল কবির রিজাভী আরও বলেন, উৎসব সকল সীমারেখা অতিক্রম করতে শেখায় ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। উৎসবের সর্বজনীন যে তাগিদ, সেখানে অন্যান্য ধর্মের মানুষও আনন্দবোধ করেন।

দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যের কথা উল্লেখ করে রিজভী বলেন, হাজার বছর ধরে এ দেশের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

তিনি দাবি করেন, লোকজ সাংস্কৃতিক ধারা ও সম্প্রীতির এই দীর্ঘ পথচলাকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করলেও বাংলাদেশের সাধারণ মানুষ তা কখনোই সফল হতে দেবে না। রাষ্ট্রের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় অধিকার নির্বিঘ্নে ও নিরাপদভাবে পালন করতে পারে, সেটি নিশ্চিত করাই সরকারের মূল কাজ। এ ক্ষেত্রে তারেক রহমানের পক্ষ থেকে ধর্মীয় অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এই দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সাথে উদযাপিত হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র সেই দায়িত্বই পালন করছে।

পূজা উদযাপনের প্রস্তুতি ও সরকারি উদ্যোগের প্রশংসা করে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব জানান, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার তা বাড়িয়ে তিন দিন করেছে, ফলে ভক্তরা মোট পাঁচ দিন ছুটি পাচ্ছেন। এছাড়া পূজামণ্ডপগুলোতে চাল বরাদ্দের পরিমাণও এবার বাড়ানো হয়েছে; আগে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হলেও এবার ৬০০ কেজি চাল দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী প্রদানের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তিনি আরও বলেন, এবারের হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার এটিকে ৩ দিন করেছে। হিন্দু ভাইয়েরা এবার মোট ৫ দিন ছুটি উপভোগ করতে পারছেন। এছাড়া বিভিন্ন পূজামণ্ডপ মন্দিরে জন্য ৫ শত কেজি চাল বরাদ্দ থাকলেও সরকার এবার ৬ শত কেজি চাল বরাদ্দ দিয়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শারদীয় দুর্গাপূজার বার্তা সর্বজনীন: রুহুল কবির রিজভী

আপডেট : ০২:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬