Hi

০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, ঝিনাইদহে তীব্র নিন্দা

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত একটি ভাস্কর্যে জুতার মালা পরিয়ে অবমাননার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যটির মাথায় জুতার মালা ঝোলানো অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়। ছবিটিতে দেখা যায়, সাদা রঙের ভাস্কর্যটির মাথায় রশি দিয়ে বাম পাশে তিনটি এবং ডান পাশে দুটি জুতা ও স্যান্ডেল ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই জঘন্য কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলে নিন্দার ঝড় ওঠে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিশ্চিত করে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামালুজ্জামান বলেন, সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখার পরপরই আমি কয়েকজনকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে ভাস্কর্যে জুতার মালা দেখতে পেয়ে তা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়। পরে বিষয়টি আমরা জেলা প্রশাসনকে অবহিত করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পুলিশের নজরে আসার পর থেকেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, ভাস্কর্য অবমাননার এই বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং পুলিশকে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ ন্যক্কারজনক ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

জনপ্রিয়

আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, ঝিনাইদহে তীব্র নিন্দা

আপডেট : ০২:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬