Hi

০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধাপে ইউপি ভোট, শুরু ২১ জানুয়ারি

আগামী ২১ জানুয়ারি থেকে দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও সময়সূচি নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, ২৭ মে’র মধ্যেই দেশের প্রায় চার হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে। তিনি আরও বলেন, চার হাজার ৩০০ এর মতো ইউপির ভোট ২৭ মে’র মধ্যে সম্পন্ন হবে।

ইউপি নির্বাচনের পাশাপাশি ওই বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, বিষয়টি বিস্তারিত পর্যালোচনার জন্য একটি কমিটির মাধ্যমে সুরাহা করা হবে এবং একই সঙ্গে কমিশনের কিছু অভ্যন্তরীণ দায়িত্ব পুনর্বণ্টনের অনুমোদন দেওয়া হয়েছে।

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পাঁচ ধাপে ইউপি ভোট, শুরু ২১ জানুয়ারি

আপডেট : ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬