Hi

১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে জামায়াত: রিজভী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে

নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াতে ইসলামী কোনো প্রকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে প্রয়াত নেতা সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকটকালে জনগণের সাথে প্রতারণার যে কৌশল জামায়াত অবলম্বন করেছিল, এবারও তারা নির্বাচনকে বিতর্কিত করতে একই পথ বেছে নিয়েছে। নির্বাচনের শেষ মুহূর্তের এই অপপ্রচারের লক্ষ্য হচ্ছে পরিকল্পিতভাবে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনকে জনমনে হেয় করা। তবে জনগণ এখন অনেক সচেতন, তাই এসব নেতিবাচক প্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্মরণসভায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে টানা ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদের আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন রিজভী। তিনি বলেন, অসংখ্য ভুয়া মামলা, রিমান্ডের নামে অমানবিক নির্যাতন এবং দীর্ঘ কারাবাসের কারণে সালাহউদ্দিন আহমেদের শারীরিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করে তাঁকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। শুধু সালাহউদ্দিন আহমেদই নন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের বহু নেতাকর্মী একই ধরনের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা-৫ আসনের সমন্বয়কারী নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ডা. জাহিদুর রহমান, ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এলডিসি থেকে উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নির্বাচনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে জামায়াত: রিজভী

আপডেট : ১০:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬