Hi

০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা জোরদারে ঐতিহাসিক সমঝোতায় কাতার ও মিসর

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৯ জন দেখেছে

আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে কাতার ও মিসর। সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। সভায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচিত হয়।

আলোচনা শেষে অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে দুই দেশ একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নিরাপত্তা জোরদারে ঐতিহাসিক সমঝোতায় কাতার ও মিসর

আপডেট : ০২:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬