চার দিনের আনুষ্ঠানিক জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।
গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপান যান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন তিনি। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার বিভিন্ন দিক স্থান পায়। এছাড়া সফরসূচির অংশ হিসেবে তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সিইও এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এই সফরটি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাপানি ব্যবসায়ী ও আর্থিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় আলোচনা, ব্যবসায়িক বৈঠক এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবেই সফর শেষ করে দেশে ফিরলেন তিনি। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
রিপোর্টার নাম: 

























