Hi

০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের হিমছড়ি সৈকতে পর্যটকদের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ১

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৯ জন দেখেছে

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে পাঁচ পর্যটক ঢেউয়ের তোড়ে ভেসে যান। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রামু থানার ওসি এ কে ফজলুল হক এবং হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি পর্যটক দল হিমছড়িতে সমুদ্রস্নানে নেমেছিলেন। স্রোতের টানে ভেসে যাওয়া ব্যক্তিদের মধ্যে বুধবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে নিখোঁজ অপর একজনের মরদেহ পাওয়া যায়। মৃত পর্যটকদের পরিচয় নিম্নরূপ হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি গ্রুপ সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমেছিল। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

  1. রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২)।
  2. চট্টগ্রামের বাসিন্দা হারুনুর রশিদ (২৫)।
  3. নিবিড় নামে চট্টগ্রামের আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, যার সন্ধানে অভিযান চলছে।

প্রতিমা বিসর্জনে শেষ হলো পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কক্সবাজারের হিমছড়ি সৈকতে পর্যটকদের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ১

আপডেট : ১২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬