বলিউড তারকা করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হিসেবে হাজির হয়ে নিজেদের দাম্পত্য জীবনের নানা অজানা গল্প শেয়ার করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তারা বিয়ে করেন। বিয়ের পর প্রথমবারের মতো কোনো শো-তে একসঙ্গে হাজির হয়ে দর্শকদের দারুণ চমকে দিয়েছেন এই দম্পতি। তবে আসল রোমান্টিকতা পরে জানান তারা। অনেক জল্পনা ও লুকোচুরি শেষে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে সারেন তারা। ভারতজুড়ে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সেখানে আড্ডায় একের পর এক বিস্ফোরক ও মিষ্টি সব তথ্য ফাঁস করলেন এই তারকা দম্পতি।
আড্ডার এক পর্যায়ে বিয়ের প্রস্তাবের বিষয়টি সামনে আসে। বিজয় জানান, ইতালিতে ভ্রমণে গিয়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু মনের মতো একটি আংটি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি। তবে রাশমিকা হাসি মুখে পাল্টা চমক দিয়ে জানান, আদতে কোনো প্রস্তাবই আসেনি। মজার ছলে বিজয় ফাঁস করেন, রাশমিকাই বরং গত এক বছর ধরে প্রায় ১০০ বার তাকে বিয়ের জন্য তাগাদা দিয়েছিলেন, যা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রীও। সঙ্গে সঙ্গে বিজয় রহস্য ফাঁস করে বলেন, রাশমিকাই নাকি তাকে এক বছর ধরে ১০০ বার বলে বলেছিলেন, ‘চলো আমরা বিয়ে করে নিই। আর তাদের এই মজার আড্ডাই এখন নেটপাড়ায় সরগরম।
রোমান্টিক মুহূর্তের ব্যাখ্যা দিয়ে বিজয় জানান, তিনি খুব বেশি ফিল্মি ধরনের রোমান্সে বিশ্বাসী নন। তবে রাশমিকার জীবনের অন্যতম বিশেষ এই মুহূর্তটি যেন কোনোভাবেই সাধারণ মনে না হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। ইতালির পরিকল্পনা সফল না হলেও উদয়পুরের বিয়ের আসরেই নিজের লক্ষ্য পূরণ করেছেন বিজয়। তিনি জানান, বিয়ের সংগীতের অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের উপস্থিতিতেই হাঁটু গেড়ে বসে রাশমিকাকে মনের কথা জানান তিনি। রাশমিকার সেই জাদুকরী মুহূর্তটি কোনোভাবেই তিনি হারাতে চাননি।
শো-তে সঞ্চালক করণ জোহরের অন্য এক প্রশ্নের উত্তরে বিজয় রসিকতা করে বলেন, বিয়ের প্রধান শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে নেওয়া। উল্লেখ্য, ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। দীর্ঘদিনের গোপনীয়তা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে এই তারকা দম্পতির খোলামেলা আড্ডা এখন নেটপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টার নাম: 
























