Hi

০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার গাড়িচালক ওবায়দুরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বাদীপক্ষের আপসনামা এবং আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে আসামিপক্ষ এমপি গাজী নজরুলের জামিনে বাদীপক্ষের আপসনামা এবং তার অসুস্থতার বিষয়গুলো তুলে ধরেন। আইনজীবী আদালতকে জানান, আসামির জামিনে বাদীর কোনো আপত্তি নেই, সুতরাং তাকে জামিন দেওয়া হোক। পরে আসামিপক্ষ থেকে আরও বলা হয়, জামিনে আপত্তি নেই বলছে বাদীপক্ষ কিন্তু তদন্তে কোনো আপত্তি জানায়নি। তার স্ত্রী জামিন পেয়েছে সুতরাং গাজী নজরুলকেও জামিন দেওয়া হোক।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জামিন বাতিল চেয়ে তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, অনাপোষযোগ্য ধারায় রয়েছে সেখানে আপস চাওয়া বেআইনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দেন যে তদন্ত শেষ হলে বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা। আপসনামায় থাকা আব্দুল হামিদ কি কোনো পক্ষ? এই প্রশ্ন তুলে তিনি বাদীসহ আব্দুল হামিদ মোড়লকে আটকের আবেদন জানান এবং বলেন যে বাদী কেবল সংবাদদাতা, তাই বাদীও আসামি হয় এ ধরনের মামলায়।

অন্যান্য আলোচিত সংবাদসমূহ

  • বিনিয়োগ পরিস্থিতি: বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
  • জ্বালানি বাজার: নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে
  • আন্তর্জাতিক দুর্ঘটনা: নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন যাত্রী ও ক্রু’র সবাই নিহত হয়েছেন
  • ব্যতিক্রমী দিবস: আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
  • আইনি জটিলতা: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন মেলেনি
  • কূটনৈতিক উদ্যোগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব ভারতের
  • ক্রীড়াঙ্গন: বিদায় বেলায় সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, তুলে ধরলেন অনুভূতি
জনপ্রিয়

নিরাপত্তা ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দিল্লি সফরে দীনেশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

আপডেট : ০৩:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬