Hi

১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

দারুণ অভাব-অনটন ও ঋণের দায়ে জর্জরিত হয়ে অনাগত সন্তান বিক্রির মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন আঁখি নামের এক গর্ভবতী নারী। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর দ্রুতই তার সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবরটি নজরে আসার মাত্র এক ঘণ্টার মধ্যে ভুক্তভোগী পরিবারটির সন্ধান নিয়ে সার্বিক খবরাখবর গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পরে প্রকাশিত সংবাদটি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে ফুটে ওঠে গর্ভবতী নারী আঁখির অসহায়ত্ব। ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ সম্প্রতি এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে।

প্রধানমন্ত্রীর আদেশে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে যোগাযোগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আঁখির স্বামী মারাত্মক অসুস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে উপার্জনহীন।

চিকিৎসা এবং সংসার চালানোর খরচ জোগাতে গিয়ে পরিবারটি বিশাল ঋণের মুখে পড়ে।

সেই দায় মেটানোর কোনো উপায় না পেয়েই তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার আগেই তাকে বিক্রি করে দেওয়ার এক মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হন আঁখি।

বাস্তব পরিস্থিতি অনুধাবনের পর প্রধানমন্ত্রী পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগ নেন। গত রোববার আঁখি ও তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁদের হাতে আর্থিক সহায়তা হিসেবে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে সন্তান প্রসবের সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং পরবর্তীতে টেকসই কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রী। সেখানে বলা হয়- ওই নারী তৃতীয়বারের মতো মা হতে চলেছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদসমূহ

  • সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
  • নাটোরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।
  • প্রবাসীদের সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ তৈরি করা হয়েছে; আবেদন শুরু আগামী ২৫ অক্টোবর থেকে।
  • ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
  • ইরান থেকে কোনো ইউরেনিয়াম বাইরে পাঠানো হবে না বলে সাফ জানিয়েছেন মহসিন রেজাই।
  • মিসরের কায়রোতে এক সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ জন পর্যটক প্রাণ হারিয়েছেন।
  • যুক্তরাষ্ট্রে নতুন আবাসন ও বাড়ি নির্মাণ খাতে হঠাৎ বড় ধরনের ধস নেমেছে।
  • অ্যামাজন নতুন করে ৩ লাখ কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে; কাজের ধরন অনুযায়ী তাদের ঘণ্টায় বেতন নির্ধারণ করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

আপডেট : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬