Hi

০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৮ জন দেখেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করেছে যে, এই সফরে তিনি মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনের পাশাপাশি দিনব্যাপী নানা সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তার এই আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও এর সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন এবং সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌযানে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর মধ্যাহ্ন বিরতি রয়েছে। এরপর বিকেল ১টা ৪৫ মিনিটে তিনি ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশগ্রহণ করবেন। বিকেল ৩টা ১৫ মিনিটে তার প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা এবং মোংলা বন্দরের সামগ্রিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের সূচি নির্ধারিত রয়েছে।

সরকারি সকল কর্মসূচি শেষ করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকেল ৫টায় তিনি ঢাকায় পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং বিকেল ৫ টায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

খুলনা ও বাগেরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬