আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) পূর্বনির্ধারিত সংলাপ স্থগিত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে তিন দিনে—বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার—তিন ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের সামগ্রিক পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন আয়োজনের চূড়ান্ত রূপরেখা প্রস্তুত হওয়ার পর পরবর্তীতে নতুন সময়সূচি অনুযায়ী দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন।
উল্লেখ্য, ইসি চলতি নভেম্বরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করার চিন্তা করেছিল। তবে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন পাবলিক পরীক্ষা ও ধর্মীয় উৎসবের বিষয়টি উঠে আসায় কমিশন তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের কথা ভাবছে কমিশন।
রিপোর্টার নাম: 























